1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় হেফাজত নেতা ও খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করেছে জেলা সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সারে ১১টার দিকে জেলা সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি শুক্রবার (২৩ এপ্রিল) সকালে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

ওসি আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তিনি (নূরানী) সদর থানা পুলিশের হেফাজতে আছেন বলে ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com