1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

অবৈধ ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শার্শায় প্রাণ গেল মা-ছেলের

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার নাভারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের নাভারণ তুলি সিনেমা হলের সামনে অবৈধ ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহীসহ ৩জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মা-ছেলের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার শেয়ালঘোনা গ্রামের ছফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)। এ দূর্ঘটনার কবলে পড়া তাদের সাথে থাকা রায়সা নামে (৭) বছরের শিশু আহত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাশ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।
নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে এবং ট্রাক্টরটি  জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com