1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জিম্বাবুয়েতে ঘরের ওপর বিধ্বস্ত হলো হেলিকপ্টার, নিহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়েতে একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ঘরের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ঘটনাটি ঘটেছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলত প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটে।

যে ঘরের ওপর আগুস্তা বেল এবি-১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই ঘরের একজন শিশু নিহত হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা ৩ জন ক্রু নিহত হন।

জিম্বাবুয়েতে এর আগে গেল বছরের নভেম্বরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর একজন ইনস্ট্রাকটর ও প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com