1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

হেফাজতের নায়েবে আমির গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে তাণ্ডবের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে হেফাজতের নায়েবে আমির ড. আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে হেফাজতের এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা হয়েছে, তার সঙ্গে কাদেরের সংশ্লিষ্টতা আছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, এছাড়াও আব্দুল কাদেরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের নামে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৫ এপ্রিল) সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে। সেক্ষেত্রে তদন্ত সংশ্লিষ্টদের রিমান্ডে চাওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্রে জানা গেছে, সম্প্রতি হেফাজত ইসলামের নামে যে নাশকতা ও সহিংসতা হয়েছে, সেই অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক মামলা হয়। এরপর এই মামলার তদন্তে থানা, গোয়েন্দা পুলিশের সঙ্গে পিবিআইসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নামে।

তদন্তে ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে নিশ্চিত হওয়ার পরই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com