1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

দ্বিতীয় টেস্টেও খালেদা জিয়ার করোনা পজিটিভ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো করোনামুক্ত হননি। শনিবার (২৪ এপ্রিল) রাতে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

এদিন দুপুরে খালেদা জিয়ার দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়। রাতে রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে জানান, এই টেস্টেও বেগম জিয়ার করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত হওয়ার ঠিক ১৪ দিন পরে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায়ও পজিটিভ রয়েছেন।

ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, বেগম জিয়ার বাসার আরও ৪ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষা করা হয়েছে। তারাও এখনো করোনা পজিটিভই রয়েছেন। তিনি আরও জানান, আগামী চার-পাঁচদিনের মধ্যে আবারও বেগম জিয়ার করোনা টেস্ট করানো হবে। বর্তমানে করোনা পজিটিভ থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা বেশ ভালো। অন্য কোন উপসর্গও নেই।

বেগম খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। শুরুর কয়েকদিন বাসায় চিকিৎসা শেষে সিটি স্ক্যানের জন্য ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। পরে চিকিৎসকরা জানান, তার সিটি স্ক্যানের রিপোর্টও ভালো ছিল। বড় কোন সমস্যা ধরা পড়েনি। ফুসফুসে সংক্রমণের মাত্রাও কম। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়েনি তার। সামান্য জ্বর ছাড়া তার অন্য কোন উপসর্গও ছিল না। গুলশানের বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি।

খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার। পরে তা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com