1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বাগদাদে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে করোনা রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাগদাদের দিয়ালা সেতুর কাছে ইবনে আল-খতিব হাসপাতালে শনিবার অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রাতভর চেষ্টার পর রোববার আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৭ বলে জানানো হয়েছিল। পরে মন্ত্রণালয় জানায়, অন্তত ৮২ জনের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইবনে আল-খতিব হাসপাতালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮১ জনের মৃত্যু এবং ১১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে।’

বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানিয়েছেন, হাসপাতালের পালমোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট যে তলায়, সেখান থেকে আগুনের সূত্রপাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com