1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দিল্লিতে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ১২ জন

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে করোনা রোগীদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে।

রোববার দিল্লি সরকার জানিয়েছে, ১৯ থেকে ২৪ এপ্রিল প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন আক্রান্ত। অর্থাৎ, ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি রোগী মারা গেছেন। অন্য দিকে, ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। প্রতি ঘণ্টার হিসাবে গড়ে এটি ১০ জনের বেশি।

করোনা রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই। করোনার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এই আবহে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, সোমবার দিল্লিতে ২৪০ জন কোভিড রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ গড়ে ঘণ্টাপ্রতি ১০ জন। তবে পরের দিন, মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭। বুধবার এবং বৃহস্পতি যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃত্যু হয়। শুক্রবার এবং শনিবার তা বেড়ে ৩৪৫-এ দাঁড়ায়। শনিবার মোট ৩৫৭ জন মারা যান। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com