1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি দখল বিদ্রোহীদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে নিয়েছে দেশটির জাতিগত সংখ্যালঘু কারেন গোষ্ঠী।

গত পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। দশকের পর দশক ধরে স্বায়ত্ত্বশাসনের জন্য লড়াই করা মিয়ানমারের কয়েকটি সংখ্যালঘু গোষ্ঠী সেনা অভ্যুত্থানবিরোধীদের সহযোগিতার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার সকালে দ্য কারেন ন্যাশনাল ইউনিয়ান (কেএনইউ) জানিয়েছে, তারা একটি সেনা চেকপোস্ট দখল করেছে এবং এটি পুড়িয়ে দিয়েছে।

গোষ্ঠীটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান পাদোহ স ত নি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা এখনও হতাহতদের সংখ্যা জানার চেষ্টা করছেন। সীমান্তের অন্যান্য স্থানে মিয়ানমার সেনাদের সঙ্গে এখনও লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয়রা জানিয়েছেন, তারা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন। কারণ তাদের আশঙ্কা এর শোধ নিতে সেনারা কঠোর হামলা চালাবে।

হকারা নামে এক বাসিন্দা বলেন, ‘কেউ থাকার সাহস করছে না…সকালে যখন লড়াই শুরু হয়েছে তখনই তারা পালাতে শুরু করেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com