1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ থেকে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

কক্সবাজার: সাগরপথে মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে বিকল ট্রলারে ভাসতে থাকা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সৈকত থেকে ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- জায়নুব, মো. সালমান, ইসমত আরা, নুরকলিমা, হাসিনা, রাসেদা, আছমা, ছোনোয়ারা, রাবেয়া, রমজানা, দিন খায়াজ, রাইজু, নুর চাদেকা, মোশারফা, রফিকা, নুর ফাতেমা, রোকিয়া বেগম, তসলিমা, ইয়াসমিন, তাসলিমা, মো. হাফসা, আরকান বিবি, চোমুদা খাতুন, সুমাইরা, মো. জমির, আবুল ফোয়েজ, মোস্তেফা, রাসেল, ইউনুস, রায়হান। তারা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।

উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের বরাত দিয়ে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩ এপ্রিল টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর ২৫ এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় তারা ডাকাতদের করলে পড়ে। এ সময় ডাকাতদল তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং ট্রলারটির ইঞ্জিনটি বিকল করে দেয়। এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

উদ্ধার রোহিঙ্গাদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক আরও বলেন, দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারেনি। উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‘কোস্ট গার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় কোস্টগার্ড কর্মকর্তা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com