1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

রাতে হাসপাতালে থাকার প্রস্তুতি খালেদার

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। তারপর সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সবকিছু নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

এর আগে রাত ১০টায় তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

হাসপাতালে উপস্থিত রয়েছেন- চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেখানে উপস্থিত আছেন।

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলেও খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে, তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

এর আগে ১৪ এপ্রিল খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে।

খালেদা জিয়ার বাড়ির আটজন সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় ১০ এপ্রিল তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন এবং তার রিপোর্ট পজিটিভ আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com