1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

জার্মানির হাসপাতালে চারজনকে হত্যা, নারী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একটি হাসপাতাল থেকে চারজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক জার্মান সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বুধবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের কাছাকাছি ওবেরলিন ক্লিনিকে পৌঁছায়।

জার্মান পুলিশের এক মুখপাত্র বলেছেন, এসব মৃত্যু ‘সহিংসতার ফলাফল’ এবং এর জন্য ৫১ বছর বয়সী ওই নারীকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে।

বার্লিন সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা এবং ৩০০ কর্মী রয়েছেন বলে জানা যায়।

বুধবারের ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। তাদের হত্যার উদ্দেশ্যও এখনো জানা যায়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি জার্মান পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com