1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬৯ সালে চাঁদে সফল অভিযানের অন্যতম মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর বিবিসির।

তিনি প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান অ্যাপোলো ১১-এ অংশ নিয়েছিলেন। চাঁদে অবতরণ করা ওই অভিযানে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনের সঙ্গী ছিলেন তিনি। কলিন্স ছিলেন চন্দ্রাভিযানের কমান্ড মডিউল পাইলট।

বুধবার (২৮ এপ্রিল) তার পরিবার থেকে টুইট করে জানানো হয়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তার মৃত্যু হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। তিনি জীবনের সব প্রতিকূলতা একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করেছেন, শেষ সময়েও তা অটুট ছিল।

নাসার প্রশাসক স্টিভ জুরিক এক বিবৃতিতে বলেন, নাসা গভীর শোকের সঙ্গে একজন মহান পাইলট ও নভোচারীর বিদায়ে শোক প্রকাশ করছে। তিনি এমন এক বন্ধু ছিলেন যিনি সবসময় মানুষের অগ্রযাত্রায় উৎসাহ দিতেন।

মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। তার বাবা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কলিন্স যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে গ্র্যাজুয়েট হন। এরপর বিমানবাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে নাসা তাকে পাইলট হিসেবে নিয়োগ দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com