1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রংপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকে ১৫ শ্রমিক, উল্টে প্রাণ গেল ৩ জনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

রংপুর: চলতি লকডাউনে গণপরিবহন না থাকায় শ্রমিকরা বাড়ি ফিরতে উঠে ছিলেন পেঁয়াজ বোঝাই ট্রাকে। সেই ট্রাক উল্টে প্রাণ গেছে দুই সহদরসহ তিন যাত্রীর। আহত হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রংপুরের মিঠাপুকুরে এই দুর্ঘটানা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক মিঠাপুকুর উপজেলা সদরে পৌছালে নির্মাণাধীন সিক্সলেনের কাঁচা রাস্তায় নেমে যায়। সেটিকে পাকা রাস্তায় তুলতে গেলে সেখানেই উল্টে যায় ট্রাকটি। ট্রাকটি পেঁয়াজ বোঝাই থাকলেও তাতেই প্রায় ১৫ জন ধানকাটা শ্রমিক বগুড়া থেকে রওয়ানা দিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি উল্টেগেলে ৬ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে। অন্যরা রাস্তায় ছিটকে যায়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ১৪ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন জন। নিহতদের মধ্যে শহিদ আলী ও রফিকুল ইসলাম পরস্পর আপন ভাই। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের পুত্র। এছাড়াও এ ঘটনায় আহত মোস্তফা, বাবু ও কালাম মিয়ার বাড়িও একই গ্রামে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com