1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সোনাইমুড়ীতে তরুণকে নৃশংসভাবে কুপিয়ে রাস্তায় ফেলে গেল কিশোর গ্যাং

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব বিরোধের জেরে জাকির হোসেনে সাগর (২০) নামের এক তরুণকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে গেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। শনিবার (১ মে) বিকেল গণমাধ্যমকর্মীদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আহত সাগর উপজেলার জয়াগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাহরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির ইউছুফ ওরফে লাল মিয়ার ছেলে।

jagonews24

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে কিশোর বয়সী ১০-১৫ ছেলে সাগরকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নেয়। পরে তারা তাকে জয়াগ ইউনিয়নের বাহরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে শরীরের গোপনাঙ্গ, কপাল, হাত, কব্জি, পেট, পিঠ, পা ও হাতের তালুসহ ১৪টি কোপ দেয় এবং পিটিয়ে একটি পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, সাগর এখনও অজ্ঞান অবস্থায় আছে। এজন্য হামলার সঙ্গে সরাসরি জড়িতদের নাম এখনও জানা যায়নি। এজন্য তারা এখনও এ ঘটনায় থানায় কোনো অভিযোগও দায়ের করতে পারেননি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মারামারি হয়েছে বলে আমরা। হামলার শিকার যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com