1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পশ্চিমবঙ্গ ছাড়া অন্য ৪ রাজ্যের ফলাফল যা হতে চলেছে

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঁচ রাজ্যে ম্যারাথন ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ। পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে দুই মেয়াদে ক্ষমতায় থাকা দল তৃণমূল কংগ্রেস।

এছাড়া দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরলে ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের। সেখানে সিপিএমের নেতৃত্বধীন এলডিএফ জোট ফের জিততে চলেছে। কেরলের ১৪০টি আসনের মধ্যে বামজোট ৮৭, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৯ এবং বিজেপি ৩টিতে এগিয়ে। কান্নুর জেলার ধর্মাদম আসনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এগিয়ে রয়েছেন।

বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেয়া হয়েছিল। কিন্তু ভোট গণনার প্রবণতা বলছে, সে রাজ্যে এডিএমকে-বিজেপি-পিএমকে জোটও কড়া টক্কর দিয়েছে। ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ১৩৬ এবং এডিএমকে জোট ৯৬টিতে এগিয়ে। ১০ বছর ক্ষমতায় থাকার পরেও পরলোকগত জয়ললিতার দলের এই ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

উত্তর-পূর্বের রাজ্য আসামে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি, আসাম গণ পরিষদ এবং বোড়ো জনগোষ্ঠীর দল ইউপিপিএল এগিয়ে ৮৫টিতে। কংগ্রেস, এআইইউডিএফ এবং বামেদের জোট ৫০টিতে।

ভোট গণনার প্রবণতা বলছে, পুদুচেরিতেও ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। সাবেক মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল এনআর কংগ্রেস এবং এডিএমকে-কে সঙ্গী করে কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস-ডিএমকে জোট এগিয়ে ৫টিতে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com