1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জৈন্তাপুরে মোটরসাইকেল ওয়ার্কশপে ট্রাক ঢুকে নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজারে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রতিষ্ঠানটির মালিক ও দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

রোববার (২ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি গভীর রাতে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯৭) সিলেট থেকে ইট নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, চালক চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেলের ওয়ার্কশপের মালিক সোহেল আহমদের (৩৩) গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি দরবস্তবাজারে বসবাস করে আসছিলেন। নিহত অন্য দুজন হলেন- মোটরসাইকেলের চালক ও একজন আরোহী। তাদের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের গাছবাড়িতে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কাজ করছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টায় জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় একটি বেপরোয়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে একই পরিবারের চার নারী-শিশুসহ অটোরিকশাচালক মারা যান। ওই দুর্ঘটনার ১৯ ঘণ্টার মধ্যে ফের ট্রাক চাপায় আরও তিনজনের মৃত্যু হলো। এ নিয়ে একদিনের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকচাপায় আটজনের মর্মান্তিক মৃত্যু হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com