1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

বাইডেনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের গোপন সাক্ষাত!

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন। ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ইসরায়েলের ১১ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাত করেছেন কুহান। এই সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনো কোনো ইসরায়েলি গণমাধ্যম।

এক প্রতিবেদনে বলা হয়, বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা কুহানকে জানিয়ে দেন নেতানিয়াহু।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরের সময় এ সিদ্ধান্ত গৃহিত হয়। বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন নিউজ পোর্টাল ‘এক্সিয়াস’ এ সম্পর্কে লিখেছে, হোয়াইট হাউস এ সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এ বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি। এটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত এ সাক্ষাতের বিষয়ে কিছু জানাতে বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউস।

মোসাদের পরিচালক ইউসি কুহান, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মায়ির বিন শাবাত, দেশটির সেনাপ্রধান জেনারেল অ্যারিও কুখাই গত সোমবার ইরানের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যান।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি তখন বলেছিলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরায়েলি নিরাপত্তা প্রতিনিধিদলকে অবহিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com