1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

যুক্তরাষ্ট্রে শরণার্থী তিনগুণ বাড়ালেন বাইডেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শরণার্থীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সর্বোচ্চ সীমা ১৫ হাজার থেকে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি করে ৬২ হাজার ৫০০ করার অনুমোদন দিয়েছেন তিনি।

ট্রাম্পের শাসনামলের সীমা ধরে রাখার ব্যাপারে তার আগের সীদ্ধান্তের জন্য মিত্রদের পক্ষ থেকে বাইডেনের কঠোর সমালোচনা হয়। এরপর তিনি এ পরিবর্তন আনলেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এই শরণার্থীর সংখ্যা হ্রাস করে আগের প্রশাসন কর্তৃক ১৫ হাজার নির্ধারণ করা ঐতিহাসিকভাবে কম সংখ্যা ছিল। শরণার্থীদের স্বাগত এবং সমর্থন জানানো একটি দেশ হিসেবে তাতে আমেরিকার মূল্যবোধের প্রতিফলন ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘এই নতুন সীমা শরণার্থীদের নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে ইতোমধ্যে চলমান থাকা বিভিন্ন প্রচেষ্টা ফের জোরদার করা হবে, যাতে আমরা ১ লাখ ২৫ হাজার শরণার্থী গ্রহণের উদ্দেশ্য পূরণ করতে পারি। আর আগামী অর্থ বছরেই আমি এটা নির্ধারণের ব্যাপারে আগ্রহী।’

গত মাসে হোয়াইট হাউজ জানায়, তাদের ট্রাম্প পরবর্তী শরণার্থী কর্মসূচি ‘পুনর্গঠনে’ আরো সময়ের প্রয়োজন রয়েছে। তাই তারা এ বছরের জন্য শরণার্থীদের ১৫ হাজারের সীমা ধরে রাখবে। এমন সিদ্ধান্ত গ্রহণের পর একজন শীর্ষ ডেমোক্র্যাট এবং বিভিন্ন শরণার্থী ত্রাণ গ্রুপ বাইডেনের কঠোর সমালোচনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com