1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

চিকিৎসার জন‌্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সুপারিশ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন‌্য বিদেশে নেওয়ার সুপারিশ করেছে মেডিক‌্যাল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৪ মে) মেডিক‌্যাল বোর্ড সূত্র জানিয়েছে, খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে এখনও সাড়া মেলেনি। তবে, বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ বিষয়টি জানেন না।

অন‌্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের কাছে তার পরিবার বা বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়নি।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত করা হয়। বাসাতেই চিকিৎসা চলছিল তার। গত ২৭ এপ্রিল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে নন-কোভিড জোনে ভর্তি করা হয়।

গতকাল সোমবার (৩ মে) দুপুরের দিকে বেশি শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। গতকাল রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, পোস্ট কোভিড সমস্যার কারণে খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com