1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া সেক্রেটারি আরিফ রব্বানী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আরিফ রব্বানী।

শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন।

সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সেক্রেটারি পদটি শূন্য হয়ে পড়ে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য সাবেক ছাত্রনেতা আরিফ রব্বানীকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সদ্য মনোনীত সেক্রেটারি আরিফ রব্বানী বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com