1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারকে হেফাজত নেতাদের অনুরোধ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

ঢাকা: হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে ও মাদরাসাগুলো খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন হেফাজতের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অনুষ্ঠিত বৈঠকে তারা এ অনুরোধ জানান।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মন্ত্রীর বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেফাজত নেতা নূরুল ইসলাম জিহাদী এসব কথা জানান। এর আগে রাত ৯টার পর মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন হেফাজতের নেতারা।

তিনি বলেন, ‌‘হেফাজতের গত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেফতারকৃত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের দেশব্যাপী গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছেন আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।’

‘আমরা আজকের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি, গ্রেফতার-আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেয়া হোক। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেফতার চলছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পবিত্র রমজান মাসে আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের হয়রানি বন্ধ করতে উনার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছি।’

এছাড়া ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছিল, পূর্ব আলোচনা অনুযায়ী সে মামলাগুলোও প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা।

তাদের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ‘দেখবেন’ বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন হেফাজতের এই নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com