1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৮২ জন। এর আগে বিশ্বের কোনো দেশে একদিনে এতো বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে গত সপ্তাহে যত মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তার প্রায় অর্ধেকই ভারত থেকে। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চার ভাগের এক ভাগই ভারতে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর এপ্রিলের প্রথম থেকেই ভারতে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। গত ১৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লাখের বেশি। গত ১০ দিন তা সাড়ে ৩ লাখের বেশি রয়েছে। ভারতের পেছনে থাকা আমেরিকা এবং ব্রাজিলেও দৈনিক আক্রান্ত হচ্ছে ১ লাখের কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com