1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে সেনা বিরোধীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের সেনা শাসন বিরোধীরা। বুধবার দেশটির সেনা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটির বিভিন্ন শহরে সরকারি কর্মকর্তা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোটোখাটো বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি এসব হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, একটি অভিযানে ৪৮টি হাতের তৈরি মাইন, ২০টি টিএনটি স্টিক, ডিটোনেটর, ফিউজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অন্যান্য বিস্ফোরক বস্তুর মধ্যে রয়েছে গান পাউডার। কায়াহ রাজ্যে সামরিক প্রশিক্ষণ নিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাগুলোতে জড়িত সন্দেহে এবং সামরিক প্রশিক্ষণ নিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com