1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ভারতে করোনায় প্রাণ গেলো আরও ৩৯৯৪ জনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও ৩ হাজার ৯৯৪ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১২২ জনের।

শুক্রবার(১৪ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। ১১ মে বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০৫ জন মারা যান।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে মোট ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৭৩ হাজার ৩৬৭ জন করোনামুক্ত হয়েছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৯৭ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৮ হাজার ৫৪০ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৬৬৭ জন। আর মারা গেছেন ১২ হাজার ৭৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com