1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ঈদের দিনে আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার কাবুল পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ফেরদাউস ফ্রামার্জ বলেছেন, ‘মৃত্যুর সংখ্যা ১২তে গিয়ে ঠেকেছে, যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৫ জন।’

তিনি জানান, কাবুল প্রদেশের শাকার দারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

বৃহস্পতিবার থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে অস্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ২৪ ঘন্টা না পেরুতেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

গত পহেলা মে আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানে বোমা হামলা বাড়তে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com