1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

গোয়ায় অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত চার দিনে ভারতের গোয়ায় অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সাবেক উপ-মুখ্যমন্ত্রী বিজয় সারদেসাই জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৩ জন মারা গেছে। বৃহস্পতিবার সকালে মারা গেছে ১৫ জন, বুধবার ২০ জন এবং মঙ্গলবার রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে মারা গেছে ২৬ জন।

বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, যেভাবেই হোক অক্সিজেনের ঘাটতি যাতে না দেখা দেয় হাসপাতালে। সরঞ্জাম ঘাটতির কারণে মানুষ মারা যাবে তা মেনে নেওয়ার মতো নয়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমদ সাবন্ত বলেছে, ‘মেডিকেল অক্সিজেনের প্রাপ্যতা এবং এর সরবরাহ ব্যবস্থার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে।’ রাজ্যে কোনো অক্সিজেন ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।

এদিকে, অক্সিজেন ঘাটতির ঘটনায় গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বেন্টো লরেনা। বেন্টো নিজে বিজেপির নেতা।

তিনি এই বিষয়ে বলেন, ‘গোয়ায় অক্সিজেনের অভাবের ঘটনা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে এবং এই পুরো ঘটনা স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণের মস্তিষ্কপ্রসূত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com