1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

৩৫ মিনিটে ৪৫০ বোমা!

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার প্রথম প্রহরের পর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিরক্ষা বাহিনী গাজা সীমান্তে বিমান ও স্থল হামলা চালাতে যাচ্ছে। এই ঘোষণার পর গাজার শাসক দল হামাস তাদের বাহিনী সদস্যদের যে গাজা সীমান্তের কাছে সুড়ঙ্গগুলোতে অবস্থান নিতে পাঠাবে তা আন্দাজ করেছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আন্দাজ ভুল হয়নি। ওই রাতেই হামাসের সুড়ঙ্গগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং অধিকাংশ সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়া হয়। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ সেবা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ১৬০টি যুদ্ধবিমান থেকে ৪৫০টি বোমা ফেলা হয়। এসব বোমায় ৮০ টন বিস্ফোরক ছিল। মাত্র ৩৫ মিনিটে এসব বোমা ফেলে হামাসের ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এতে করে হামাসের লুকানো কিংবা প্রতিরক্ষার জন্য ব্যবহৃত সুড়ঙ্গ ব্যবস্থা ধ্বংস হয় গেছে।

এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনী কিংবা হামাসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গগুলোতে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক হামাস সেনা নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com