1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ও আল-জাজিরার দপ্তর যে ভবনটিতে ছিল সেই ১২ তলার গাজা টাওয়ার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে রয়টার্স।

ভবন মালিককে অবশ্য আগেই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তাই ভবনটি আগেভাগেই খালি করে ফেলা হয়েছিল।

এ ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলে আল-জাজিরার প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছেন, ‘শুধু ধ্বংস ও হত্যাই নয়, বরং যারা এগুলো সম্প্রচার করছে তাদেরকে নীরব করার সুস্পষ্ট সিদ্ধান্ত দেখা যাচ্ছে।’

এর আগে শুক্রবার রাতে একটি শরণার্থী শিবিরের তিন তলা ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও আট জন শিশু রয়েছে।

গত সোমবার থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গত কয়েক দিনের হামলায় দেড় শতাধিক নিহত ও এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com