1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নালিতাবাড়ীতে হতাশায় গৃহকর্তার আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : পারিবারিক ও অর্থনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে রফিকুল ইসলাম (৪৫) নামে ৬ সন্তানের জনক। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পেশায় শ্রমিক রফিকুল ইসলাম ৬ সন্তানের জনক। সংসারের খরচ চালাতে সে হিমশিম খাচ্ছিল। এরমধ্যে আবার বড় কন্যাকে নিয়ে কন্যার জামাইয়ের সাথে পারিবারিক মামলা চলছিল। সবমিলে সে হতাশাগ্রস্ত ছিল। বৃহস্পতিবার সকাল আটটার দিকে মামলার তারিখ থাকায় বড় কন্যাকে সাথে নিয়ে তার স্ত্রী শেরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ঘরে অন্যরা না থাকায় নির্জনতার সুযোগে রফিকুল ধর্নার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের দরজা বন্ধ দেখে রফিকুলের মা আশপাশের মানুষ ডেকে এনে দরজা খোলে ছেলের মরদেহ ঝুলে থাকতে দেখেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আপত্তি না থাকায় কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে মরদেহ দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com