1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ভারতে ১৭৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘তাউকতে’

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে তৈরি হওয়া নিম্মচাপ তাউকতে ‘অতি শক্তিশালী‘ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এটি ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ভারতীয় উপকূলে। শনিবার ভারতীয় আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দপ্তারের পূর্বাভাসে বলা হয়েছে, ১২০ থেকে ১৩০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এগিয়ে আসছে তাউকতে। এটি আগামী ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে গতি বাড়িয়ে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগ ধারণ করবে। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি গতি বাড়ালে সুপার সাইক্লোনে পরিণত হয়ে এটি গুজরাট উপকূলে পৌঁছবে ১৮ মে দুপুরে। ওই সময় এটি ১৬০ থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি ধারণ করতে পারে।

ইতিমধ্যেই, কেরল, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে তাউকতের পথ অনুসরণ করে ১৯৩৩ ও ১৯৭৫ সালে দুটি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল গুজরাটে। ১৯৭৫ সালের ঘূর্ণিঝড়ে গুজরাটে প্রাণ হারিয়েছিল চার হাজার মানুষ। তাই তাউকতের জেরে ক্ষয়ক্ষতি যাতে বেশি না হয় তার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com