1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ইন্দোনেশিয়ায় সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, মৃত ৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভায় সেলফি তুলতে গিয়ে নৌকা ডুবে সাত জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

জাভার পুলিশ প্রধান আহমাদ লুতফি জানিয়েছেন, শনিবার জাভার বয়োলালি এলাকার একটি জলাধারে এ ঘটনা ঘটেছে। নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল। গ্রুপ সেলফি তুলতে গিয়ে তারা সবাই নৌকার একপাশে গেল এটি উল্টে যায়।

পুলিশ প্রধান বলেন, ‘দুর্ঘটনার কারণ ছিল অতিরিক্ত যাত্রী। সেলফি তুলতে ২০ জন মানুষ ডানপাশে সরে গেলে নৌকাটি ভারসাম্য হারায় এবং উল্টে যায়।’

পুলিশ জানায়, ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুজন। আহমাদ লুতফি জানান, নৌকাটি ১৩ বছরের পুরোনো ছিল।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। ১৭ হাজার দ্বীপের দেশটিতে নৌ নিরাপত্তা যথার্থ নয় বলে অভিযোগ রয়েছে। গত এপ্রিলে জাভায় দুটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com