1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতে করোনায় প্রাণ গেলো আরও ৪১০৬ জনের

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৪ হাজার ১০৬ জনের। এর আগের দিন করোনায় মারা যান ৪ হাজার ৭৭ জন। সোমবার (১৬ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। গত ১১ মে বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০৫ জন মারা যান।

ভারতে করোনা শনাক্তের হার কমেছে। ২১ এপ্রিল শেষ বার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখের কম। তারপর সংক্রমণ বেড়ে ৪ লাখ পেরিয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে কমে তা নামল ৩ লাখের নীচে।

গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ১১ হাজার জনের। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ২০ শতাংশ করোনা শনাক্তের হার কমেছে। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে ভারতে সুস্থতার হার অনেক বেশি। এখন পর্যন্ত ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন করোনামুক্ত হয়েছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৪৭ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জন। আর মারা গেছেন ১২ হাজার ১৮৯ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com