1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের চালানো হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার (১৭ মে) পর্যন্ত ইসরায়েলের হামলায় ২১২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬১ শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। এ পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ১ হাজার ৫০০ জন।

এদিকে গাজার শাসকগোষ্ঠী হামাসের চালানো রকেট হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে ২ জন শিশু রয়েছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ গাজায় হামলা চালানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে হামলা বন্ধের ব্যাপারে আলোচনা করার কথা রয়েছে।

ইসরায়েলের চালানো বিমান হামলায় রোববার (১৬ মে) একদিনেই গাজায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com