1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

রকেট ছোড়ার প্রতিশোধ নিতে লেবাননে গোলা ছুড়ল ইসরায়েল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দিকে ২২টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবাননের রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। খবর : আল জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ছয়টি রকেট ছোড়ে লেবানন। তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি, লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে। বিপরীতে লেবাননের যে জায়গা থেকে রকেট ছোড়া হয়, সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লেবাননের দিকে লক্ষ্য ইসরায়েল মোট ২২টি শেল নিক্ষেপ করেছে।

এর আগে গত ১৩ মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করে লেবানন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১২ জনের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত ৮ দিনের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৫০০ জনে।

অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com