1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

হামাসের লাগাতার গোলাবর্ষণে ইসরায়েলে নিহত ২, সেনাসহ আহত অনেক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছোড়া ঝাঁকে ঝাঁকে গোলার আঘাতে ইসরায়েলে অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে গাজা সীমান্ত থেকে অর্ধ-শতাধিক মর্টার নিক্ষেপ করেছে হামাস। এতে ইসরায়েলের এশকোল অঞ্চলে দুই থাই নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া গোলার আঘাতে গুরুতর আহত হয়েছেন এক ইসরায়েলি সেনাও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ফিলিস্তিনিদের রকেট হামলা কিছুটা কমলেও বেড়েছে মর্টার হামলা। এদিন গাজা সীমান্ত থেকে ইসরায়েলের আশদুদ, আশকেলন ও বীরশেবা অঞ্চল লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা।

এদিকে, আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেছেন, গাজা উপত্যকায় তাদের এখনো কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি।

তিনি বলেছেন, হামাসের ওপর হামলা চালানোর আরও অনেক পরিকল্পনা রয়েছে ইসরায়েলি বাহিনীর। সেখানে দীর্ঘস্থায়ী স্তব্ধতা না আসা পর্যন্ত হামলা চলবে।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার টানা নবম দিনের মতো ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলিরা। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৬১ শিশুসহ ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।

এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে, আহত হয়েছেন তিনশ’ জনেরও বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com