1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: ৫৭ জনের মৃত্যু, ৩৩ বাংলাদেশি উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৭ মে) তিউনিসিয়ার উপকূলে উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৫৭ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৩ জন বাংলাদেশিকে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

৫৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট। নিহতদের জাতীয়তা জানা যায়নি।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি জানিয়েছেন, সোমবার উত্তর লিবিয়া থেকে ৯০ জন অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু সেটি তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে আসার পর ডুবে যায়। সেখানে একটি তেল খনিতে কর্মরত কর্মীরা ৩৩ জন বাংলাদেশিকে জীবন্ত উদ্ধার করে। বাকিরা ডুবে মারা যায়।

রেড ক্রিসেন্ট জানিয়েছে এই ৯০ জন অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com