1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, বুধবার সকালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে।

এর আগে ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বুধবার সকালে নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভূতত্ত্ববিদ ড. লোকবিজয় অধিকারী বলেন, বুধবার স্থানীয় সময় ৫টা ৪২ মিনিটে লামজং জেলার ভুলভুলিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com