1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

গাজায় দু’একদিনের মধ্যেই যুদ্ধবিরতি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী দু ’একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে একমত হবে বলে আশা প্রকাশ করেছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা।

বৃহস্পতিবার (২০ মে) বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।

তবে ১৯ মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন।’

আল জাজিরা’র খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা অব‌্যাহত রয়েছে। বৃহস্পতিবারও ফিলিস্তিন শহর গাজার নানা স্থাপনায় অন্তত একশ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

নয় দিনের এই হামলায় ২২৭ জন নিহত হয়েছেন। এরমধ‌্যে ৬৪ জন শিশু, ৩৮ জন নারী। আহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘ মহাসচিব অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। মিসর ও জর্ডানের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতির আহ্বান সংবলিত একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক আহ্বান আমলে না নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com