1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে বিমানে থাকা অন্যান্যরাও নিহত হয়েছেন। শনিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাইজেরীয় বিমান বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছিল।

তিন মাস আগেই রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com