1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতে একদিনে মৃত্যু প্রায় সাড়ে ৪ হাজার, সংক্রমণ কম

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এক মাসেরও বেশি সময় পর রোববার (২৩ মে) ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল আড়াই লাখের নিচে। সোমবার তা আরও কমেছে। তবে দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি। সোমবারও দেশটিতে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর ভারতে করোনাভাইরাস প্রাণ নিলো তিন লাখের বেশি মানুষের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭২০।

জানা গেছে, ভারতের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সেজন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনো রাজ্যেই দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি না। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন। মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এব‌ং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নিচে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com