1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

সৌদিতে আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। পাশাপাশি মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে দেশটি।

রোববার দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখা এবং আজান ও ইকামাত ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে।

নামাজের প্রথম আহ্বান আজান এবং দ্বিতীয় আহ্বানকে ইকামাত বলা হয়। ইকামাতের অর্থ ইমাম সাহেব জামায়াতে নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং নামাজ শুরু হতে চলেছে।

jagonews24

গালফ নিউজের খবর অনুসারে, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবি (স)-এর একটি হাদীসের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকছ। কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয়।’

খবরে বলা হয়েছে, সৌদি আরবে মসজিদের মাইক শুধু আজান ও ইকামাতের জন্য ব্যবহারের এই নিয়ম জারির ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথাইমীন এবং সালেহ আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরও পরামর্শ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com