1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

কানাডায় স্কুলের মাটির নিচে ২১৫ শিশুর দেহাবশেষ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার একটি বোর্ডিং স্কুলে মাটি খুঁড়ে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এক শতাব্দিরও বেশি সময় আগে দেশটির আদিবাসী মানুষদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

টিকে এমলাপস টি সিকিউপেম উপজাতি এক বিবৃতিতে জানিয়েছে, মাটির নিচে প্রবেশে সক্ষম রাডার ব্যবহার করে ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার কাছে অবস্থিত স্কুলটিতে দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। এই স্কুলটিতে টিকে এমলাপস টি সিকিউপেম উপজাতির শিশুদের পড়ানো হতো।

স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছেন, ‘কয়েক জনের বয়স প্রায় তিন বছরের ছিল। এটি এমন ঘটনা যে ব্যাপারে আলোচনা হতো কিন্তু কখনো প্রমাণ পাওয়া যায়নি।’

১৯ শতকে কানাডায় যে কয়টি বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল। স্কুলটিতে একসঙ্গে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করতো। কানাডা সরকারের পক্ষ থেকে ক্যাথলিক গির্জা ১৮৯০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত স্কুলটি পরিচালনা করেছিল।

ওই সময় প্রতিষ্ঠিত বোর্ডিং স্কুলগুলিতে প্রায় দেড় লাখ আদিবাসী শিশু-কিশোরকে জোর করে ভর্তি করা হয়েছিল। এসব শিক্ষার্থীদের শারীরিক ও যৌন নির্যাতন করতে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com