1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ২, আহত ২০

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।

সেখানকার একটি কনসার্ট হলের বাইরে এ গোলাগুলির ঘটনা ঘটে। রবিবার (৩০ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সাদা এক জিপ থেকে নেমেই তিন ব্যক্তি রাইফেল ও বন্দুক নিয়ে বেরিয়ে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, হাইলাহ নামের মিয়ামি-ডেট এলাকার ‘এল মুলা ব্যানকুয়েট হলে’র কাছে বেশকিছু মানুষ গানের নতুন এ্যালবাম রিলিজ উপলক্ষে জড়ো হয়েছিল। সেখানেই এ হামলা হয়।

মিয়ামি-ডেটের পুলিশ পরিচালক রামিরেজ এক টুইটে বলেন, ঠাণ্ডা মাথার ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা এর বিচার চাই।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর শত শত মানুষ বন্দুক হামলার শিকার হন। রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২শ’টি গোলাগুলির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com