1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: ইমরান খান

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানির করার মতো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। রোববার (৩০ মে) পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে এ মন্তব্য করেন ইমরান খান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দু’দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত মানুষের সঙ্গে প্রতারণা হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সাথেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান।

ইমরান খান জানান, দ্বন্দ্বপূর্ণ অঞ্চলটিতে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি কাশ্মীরি নিহত হয়েছেন।

যদিও সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোজকির বলেছেন, ভারত-পাকিস্তান দু’দেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। তাই, দুদেশেরই ইস্যুটি নিয়ে অহেতুক কথার লড়াই বন্ধ করতে হবে। তবে, ইস্যুটিকে আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সে বিষয়ে জোর দিয়েছিলেন তিনি।

২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত, তা এর মাধ্যমে খারিজ হয়ে যায়। একই সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর একটি হলো লাদাখ এবং অপরটি জম্মু-কাশ্মীর। অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন স্বীদ্ধান্ত নিয়েছে বলে জানায়, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com