1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার বেড়েছে। এক দিনে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (২ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৩৪৪ জন। এর আগের দিন মারা যান ৭ হাজার ৮৮৬ জন। এক দিনের ব‌্যবধানে ২ হাজার ৪৫৮ জন বেশি মানুষ মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৫৯ হাজার ৫৪৪ জনের। এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২ জনের।  তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১৮২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৯১৮ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৩১২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ১৪৬ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৯৯২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com