1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আইস্যাক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণে বিরোধীরা যখন একটি জোট গঠনের তুমুল তোড়জোড় শুরু করেছেন তখন দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক হারজোগ আইস্যাক। বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। খবর এএফপি, জেরুজালেম পোস্ট।

বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধান শিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

\প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসানের লক্ষ্যে দেশটির ডান-বাম-কট্টরপন্থী দলগুলো জোট গঠনের আলোচনায় বুধবার ১১ ঘণ্টার এক বৈঠকে মিলিত হন। নেতানিয়াহুকে অপসারণ করে নতুন প্রশাসন গড়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের পার্লামেন্টের প্রেসিডেন্ট পদের ক্ষমতার পরিধি খুবই সীমিত। প্রাথমিকভাবে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট দেশটির রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক এবং সরকার গঠনের জন্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কাজ করেন তিনি। আর দেশটির নির্বাহী কর্তৃত্ব এককভাবে থাকে প্রধানমন্ত্রীর।

তবে প্রেসিডেন্ট অপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমার ঘোষণা দিতে পারেন; প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতারণা, ঘুষগ্রহণ এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ায় নতুন প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণার ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com