1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌদেল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

কৃষ্ণা প্রসাদ জানিয়েছেন, নেপালে এখন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১০ জন। মারা যাওয়া ৬৫ বছরের ওই ব্যক্তি নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

তিনি বলেন, ‘নাকের সোয়াব টেস্টে ফাঙ্গাসের অনেক বেশি উপস্থিতি এবং একটি বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে শ্লেষ্মা দেখা গেছে… ৩ জুন তিনি মারা গেছেন।’

প্রতিবেশী দেশ ভারতে সম্প্রতি কয়েক হাজার মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এর জন্য করোনা রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্তি স্টেরয়েড ব্যবহারকে দায়ী করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com