1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বে করোনায় আরও ১০ হাজার ২৩৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ২৭ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ২৩৭ জন। এর আগের দিন মারা যান ১০ হাজার ৭৭২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭৭৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৭৬ হাজার ২৪ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৪৭০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১২ হাজার ২৪০ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৯৯৫ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৩৯ হাজার ৬৯২ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ১৩০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com