1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

নুহ নবীর নৌকা তৈরি করে প্রতিদিন জরিমানা ৫০০ পাউন্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বাইবেলে বর্ণিত নুহ নবীর নৌকার আদলে নৌকা তৈরি করে বিপাকে পড়তে হয়েছে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানকে। যুক্তরাজ্যের ইপসউইচে নোঙ্গর করা নৌকাটিকে এখন প্রতিদিন ৫০০ পাউন্ড করে জরিমানা গুণতে হচ্ছে।

কর্তৃপক্ষের দাবি, নৌকাটি সঠিক পেপারওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি করা হয়নি।  এটি সাগরে চলাচলের উপযোগী নয়।

২৩০ ফুট লম্বা ভাসমান এই জাদুঘরটি বাইবেলের গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। নেদারল্যান্ডসের উত্তর সাগর পাড়ি দিয়ে ২০১৯ সালের নভেম্বরে এটি যুক্তরাজ্যে পৌঁছে। প্রতিদিন ১৫ হাজারের বেশি মানুষ নৌকাটি দেখতে আসতো। গত বছরের মার্চে এটি যুক্তরাজ্য থেকে বিদায়ের কথা ছিল। তবে দেশটির উপকূলীয় ও কোস্টগার্ড সংস্থা (এমসিএ) এর যাত্রা বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে জাহাজটি সাগরে চলাচলের উপযোগী নয়। দীর্ঘদিন আটকে থাকায় গত জানুয়ারি পর্যন্ত জাহাজটির ১২ হাজার ১৩২ পাউন্ড খরচ গুনতে হয়েছে। গত এপ্রিল থেকে আবার দৈনিক হিসেবে ৫০০ পাউন্ড করে জরিমানা গুণতে হচ্ছে।

এই পরিস্থিতিতে এমসিএ এবং ডাচ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ আলোচনায় বসেছে। তারা জাহাজটিকে মুক্তি দেওয়ার উপায় খুঁজছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com