1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অবশেষে আল জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরায়েলি পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার আরবি ভাষার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। পুর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। খবর আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ বুদেইরিকে গ্রেফতারের পর আল জাজিরার ক্যামেরামান নাবিল মাজাউই’র সরঞ্জামও ধ্বংস করে।

বুদেইরি বলেন, ‘তারা সবদিক থেকে আসতে থাকে, আমি জানি না কেন, তারা আমাকে দেয়ালের দিকে লাথি মারে।’

তিনি আরও বলেন, ‘তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে লাথি মারে… সবদিক থেকে তারা আমাকে লাথি মারতে থাকে।’

ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখলকে উল্লেখ করতে এ শব্দটি ব্যবহার করে ফিলিস্তিনিরা।

গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।

বুদেইরি বলেন, তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন তিনি ‘অপরাধী’। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পরনের ভারি জ্যাকেট খুলতে বা চোখ বন্ধ করতে বাঁধা দেয়া হয়।

ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন। তবে বুদেইরি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ১৫ দিন শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com